আগামীকাল বাংলাদেশ-ভারত ভার্চুয়াল বৈঠক
জাতীয়

আগামীকাল বাংলাদেশ-ভারত ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ

আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ-ভারত ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তিস্তার অমীমাংসিত পানি বণ্টন ইস্যু ছাড়াও সাতটি অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা, এলওসি ও দ্বিপাক্ষিক নানা ক্ষেত্রে আলোচনা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরে প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতি বিদ্যমান থাকলে তাদের বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর পরিবেশ স্বাভাবিক থাকলে সরাসরি বৈঠকটির আয়োজন করা হবে।

মন্ত্রী জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে সেগুলো গুরুত্ব পাবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশে আটকাপড়া সৌদি প্রবাসী সকল শ্রমিককে ফেরানো সম্ভব হবে বলে আশা করছি।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা