ইউএস-বাংলার ফ্লাইট সিঙ্গাপুর যাচ্ছে ৩ অক্টোবর
জাতীয়

ইউএস-বাংলার ফ্লাইট সিঙ্গাপুর যাচ্ছে ৩ অক্টোবর

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ৩ অক্টোবর (শনিবার) থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই রুটে সপ্তাহে একটি শিডিউল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, বাংলাদেশ ও সিঙ্গাপুরের ফ্লাইট পরিচালনার সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা আগামী শনিবার থেকে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে।

প্রতিষ্ঠানটি জানায়, ইউএস-বাংলা প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং পরের দিন রোববার স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে সিঙ্গাপুরে অবতরণ করবে। অপরদিকে সিঙ্গাপুর থেকে রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে এবং সকাল ৭টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে তারা।

সিঙ্গাপুর রুটের ফ্লাইটের টিকিট রিজার্ভেশন বা যে কোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা