সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগে পৃথক ঘটনায় অজ্ঞাত (২৫) ও মোজাম্মেল বেপারী (২৩) নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ৬ অঞ্চলে ঝড়ের আভাস

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সবুজবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত বিশ্বাস বলেন, খবর পেয়ে রাত ১০টার দিকে উত্তর বাসাবো শিকদার টেইলার্সের বিপরীতে খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের উপর থেকে একটি মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের উপরে রাইদা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে শুনেছি। নিহতের পরনে ছিল নীল রঙের গেঞ্জি আর লাল ছাপা লুঙ্গি। নিহতের নামপরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন: অনুপস্থিত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

অপরদিকে, সবুজবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ট্রলি থেকে মোজাম্মেলের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মধ্য বসাবো এলাকায় বাসায় শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম্মেল বেপারী নামে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর সদরের শ্রীরামপুর গ্রামে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা