সংগৃহীত ছবি
জাতীয়

ছাত্রদের ওপর হামলাকারী লিটন আটক

নিজস্ব প্রতিবেদক: দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে সাধারণ ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র হাতে হামলার ঘটনায় লিটন আকন্দকে ২ সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোর ২টায় র‍্যাব-৩ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪টি দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার জব্দ করা হয়।

আরও পড়ুন: ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে চাপাতি নিয়ে আক্রমণের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যায় যে, এই হামলাকারী ব্যক্তি ছিলেন লিটন।

এরই পরিপ্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন। এর পরে শুক্রবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিটন আকন্দকে তার ২ সহযোগীসহ গ্রেফতার করে র‍্যাব-৩।

তার গোপন আস্তানা থেকে ছাত্রদের ওপর আক্রমণে ব্যবহৃত ৪টি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার জব্দ করা হয়।

আরও পড়ুন: বুয়েটের নতুন উপাচার্য

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি অন্যান্য ধারায় সর্বমোট ৯টি মামলা রয়েছে।

এলাকায় চাঁদাবাজির সাথেও সম্পৃক্ত লিটন। কেউ যদি চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা