সংগৃহীত ছবি
জাতীয়

শিক্ষার্থীদের মেট্রোরেলে হাফ পাসের দাবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনা করে এবং প্রতিবেশী দেশের নগরীগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের ভাড়া হ্রাস করা ও শিক্ষার্থীদের জন্য হাফ পাস কার্যকর করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আরও পড়ুন: ১৪ সেপ্টেম্বর শহীদদের স্মরণসভা স্থগিত

বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর ) প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত এক সমাবেশে এই দাবি জানায় তারা।

সমাবেশে বক্তারা বলেন, আ’লীগ সরকারের শাসনামলে আমরা দেখেছি দেশের সর্বত্র ছড়িয়ে ছিল ঘুষ-দুর্নীতি-লুটপাট ও অর্থ পাচার। আমলাতন্ত্র ও বিচার বিভাগসহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় সরকার দেশের পরিবহন খাতকেও লুটপাট ও দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিল। এর অন্যতম নজির ঢাকায় মেট্রোরেল প্রকল্প। এই প্রকল্পের অধীনে ২০৩০ সাল নাগাদ ঢাকায় মোট ৬টি রুটে মেট্রো লাইন নির্মাণের কথা হয়েছিল। এর মধ্যে ১টি, ডিএমআরটি-৬, যা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, সেটা চালু করা হয়েছে। শুরুতে (২০২২ সালে) লাইন-৬ এর ব্যয় ধরা হয়েছিল ২২ হাজার কোটি টাকা (প্রায়)। পরবর্তীতে কাজে দীর্ঘসূত্রিতা করে এই প্রকল্পের ব্যয় আরও ৫০ শতাংশ বাড়িয়ে প্রায় সাড়ে ৩৩ হাজার কোটি টাকায় কাজ শেষ করে এই লাইন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু করা হয়েছে।

সংগঠনের সভাপতি অরূপ দাস শ্যাম, সাধারণ সম্পাদক সাইমা আফরোজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা