সংগৃহীত ছবি
জাতীয়

৮ অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক: শনিবার দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্র/বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এই তথ্যটি জানায়।

আরও পড়ুন: তিস্তা সমস্যার সমাধান হতে হবে

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, নোয়াখালী, বরিশাল, এবং পটুয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (৪৫-৬০) কি.মি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সকল এলাকার নদীবন্দও সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অপরদিকে অপর ১ বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি বাড়তে পারে। এ সময় সাগরে এখন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এরপর এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলেই বাড়তে পারে বৃষ্টি। কিন্তু এতে আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আরও পড়ুন: শাহজাহান খান রিমান্ডে

বার্তায় আরও বলা হয়েছে, এই লঘুচাপ এখন বাংলাদেশ উপকূল থেকে অনেকটা দূরে আছে। তবে এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি নিম্নচাপ হলে তা বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। সেই ক্ষেত্রে সোমবার থেকে পরের অন্তত ৪ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেটে।

এ সময় নিম্নচাপ হলে উজানে ভারতের আসাম, ত্রিপুরা– এ সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরপর এই সংস্থাটি বলছে, তেমনটা হলে ভারতের উজান থেকে পাহাড়ি ঢল সৃষ্টির আশঙ্কা আছে।

আরও পড়ুন: ত্বকী হত্যার বিচার বন্ধে হাসিনা দায়ী

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানান, ৩ দিন পর থেকেই বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ সময় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিকায় অন্তত আগামী ১০ দিনে বন্যার আশঙ্কা নেই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা