সংগৃহীত ছবি
জাতীয়

দেশে বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের বঙ্গোপসাগরে ১টি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এরই ফলে দেশের সকল বিভাগেই বজ্রসহ বৃষ্টি এবং এর সাথে তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে।

আরও পড়ুন: আ’লীগ নেতা শাজাহান খান গ্রেফতার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা-মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

দেশের সকল বিভাগেই আগামী ১ সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়াও, শুক্রবার রাত-শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কিন্তু, এর পরের ২৪ ঘণ্টা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন: মাথায় ইট পড়ে আহত বুয়েট শিক্ষার্থী

এ সময় আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, দেশের পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর/পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ১টি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও, দেশের মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা