সংগৃহীত ছবি
জাতীয়

১ দিন ছুটি নিলেই ৪ দিনের ছুটি মিলবে

নিজস্ব প্রতিবেদক: চলতি সেপ্টেম্বরে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। তবে, সেজন্য তাদের নিতে হবে একদিনের ছুটি।

আরও পড়ুন: ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ আজ

বুধবার (৪ সেপ্টেম্বর) দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। সেজন্য ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকছে।

তার আগেই ১৩ ও ১৪ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার পড়ছে। মাঝে ১৫ সেপ্টেম্বর রোববার একদিন ছুটি নিতে পারলেই টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ থাকছে।

এর আগে, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন জানানো হয়, ২০২৪ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ২ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।

আরও পড়ুন: ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

সাধারণ ছুটি: ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ১১ এপ্রিল ঈদুল ফিতর, পহেলা মে মে দিবস, ২২ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ১৭ জুন ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

নির্বাহী আদেশে ছুটি: ২৬ ফেব্রুয়ারি শবে বরাত, ৭ এপ্রিল শবে কদর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১০ এবং ১২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ১৬ এবং ১৮ জুন ঈদুল আজহার আগে ও পরের ২ দিন এবং ১৭ জুলাই আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা