সংগৃহীত ছবি
জাতীয়

জেনেভা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : অন্তবর্তী কালীন সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশ জুড়ে শুরু হয়েছে থানা থেকে লুটপাট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান। এছাড়াও বিগত সকল বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হলেও যারা এখনো জমা দেয়নি তারাও এই অভিযানের অংশ হিসেবে বিবেচিত।

আরও পড়ুন : সরকারি অর্থ সর্বোত্তম ব্যবহারের নির্দেশ

তবে এই অভিযান চলমানের মাঝেই রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সনু (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০মিনিটে দিকে এ ঘটনা ঘটে। নিহত সনু পেশায় একজন অটোরিকশাচালক।

নিহতের চাচাতো ভাই সজীবের দেয়া তথ্য মতে, বুধবার সকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী- বাউনা সোহেল, রানা, টুনটুন, বাবুসহ ৪০ থেকে ৫০ জনের সঙ্গে মাদক ব্যবসার উপদ্রবকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে বেপরোয়া সংঘর্ষ হয়। এ সময় কামাল বিরিয়ানি নামে একটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বাউনা সোহেলের শট গানের গুলিতে সনু গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন : আ’লীগ শ্রমিকদের ইন্ধন দিচ্ছে

গুরুতর আহত অবস্থায় সনুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা

মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আমাদের জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচপি/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা