সংগৃহীত ছবি
জাতীয়

কাভার্ড ভ‍্যানের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাওলা এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. নুরুজ্জামান হাওলাদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আরও পড়ুন : মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে এই ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল পৌনে ১১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন : বজ্রসহ বৃষ্টির আভাস

নিহতের সহকর্মী জামাল বলেন, নুরুজ্জামান সিভিল এভিয়েশনের চিফ ইঞ্জিনিয়ারের গাড়িচালক ছিলেন। সকালে অফিসে যাওয়ার সময় বিমানবন্দর কাওলা স্টাফ কোয়াটারের সামনে দিয়ে রাস্তা পারাপার হতে গেলে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত নুরুজ্জামান কাওলা স্টাফ কোয়ার্টারে থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার হাজিপাড়া গ্রামে। তার বাবার নাম ইসমাইল হোসেন হাওলাদার।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বিমানবন্দর থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা