সংগৃহীত ছবি
জাতীয়

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ট্রেন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের ১ দফা দাবিকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউ জারি করায় অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের ট্রেন চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন: কারফিউতে বের হলেই ব্যবস্থা

রোববার (৪ আগস্ট) রাতে ট্রেন চলাচল স্থগিতের বিষয়টি বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন ১টি ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (৪ আগস্ট) ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছিল।

তার আগে সারাদেশে সরকারি চাকরিতে কোটা ইস্যুকে ঘিরে চলমান পরিস্থিতিতে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: ৩ দিনের সাধারণ ছুটি শুরু

এরপর বৃহস্পতিবার (১ আগস্ট) স্বল্প দূরত্বের কিছু ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু সারাদেশে আন্ত:নগর ট্রেন চালাচল বন্ধ ছিলো। বাংলাদেশ রেলওয়ের এই সিদ্ধান্তের ফলে সোমবার থেকে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা