সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে গৃহবধুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুরে বাসার রান্নাঘর থেকে শান্তা আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

শুক্রবার (৫ জুলাই) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শান্তা লক্ষ্মীপুরের রায়পুরা সদরের আব্দুল কাদের মিয়ার মেয়ে। বর্তমানে স্বামীর সঙ্গে কমলাপুরের বাসায় ভাড়া থাকতেন। এক মেয়ে দুই ছেলের জননী ছিলেন শান্তা।

আরও পড়ুন: আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা খাতুন বলেন, খবর পেয়ে আজ দক্ষিণ কমলাপুর ৪র্থ তলার রান্নাঘর থেকে গলায় ওড়না পেঁচানো ওই গৃহিণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই গৃহবধূ আর বেঁচে নেই।

এসআই ফাতেমা খাতুন বলেন, আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে স্বামী সৈয়দ রাসেলের সঙ্গে অভিমান করে শান্তা আক্তার এই ঘটনাটি ঘটিয়েছেন। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা