সংগৃহীত ছবি
জাতীয়

দেশে ফিরেছেন ১৪,৮১৬ হাজি

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব থেকে হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৪ হাজার ৮১৬ জন হাজি। এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা নেই

মঙ্গলবার (২৫ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে এই তথ্য জানা যায়।

হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত মোট ৩৮টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে এসেছেন। আর এই ৩৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১০টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫টি।

আরও পড়ুন : ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ জন নারী। আর তাদের মধ্যে মক্কায় ৩৬ জন, মদিনায় ৪, জেদ্দায় ১ এবং মিনায় ৬ জন মারা যান।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে সর্বমোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা।

আরও পড়ুন : ২৪ ঘন্টায় ৩ কোটি টাকা টোল আদায়

হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন। এরপর ২০ জুন থেকে হজযাত্রীদের নিয়ে হজের ফিরতি ফ্লাইট দেশে আসা শুরু করে। আগামী ২২ জুলাই হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা