সংগৃহীত ছবি
জাতীয়

শাহজালালে সোনাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ সোনার বারসহ দুই বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

আরও পড়ুন : আনারের হত্যাকারীরা চিহ্নিত

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৬টা ৫০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইট থেকে এসব সোনা জব্দ করা হয় বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর। এ সময় দুইজন যাত্রীকে আটক করা হয়েছে। পরে তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক সাবরিনা আমিন বলেন, ওই দুই যাত্রীকে তল্লাশি করা হলে তাদের কাঁধব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়। এরপর বিমানবন্দরের গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সেগুলো ভেঙে ভেতরে থাকা ব্যাটারির মধ্য থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন : কর কমিশনারের বিরুদ্ধে মামলা

উদ্ধার করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৫৮,০০০ টাকা।

জব্দ করা সোনার বারগুলো ঢাকা কাস্টমস হাউজের গুদামে জমা করা হয়েছে। আটক দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর শুল্ক আইনে ফৌজদারি মামলা করা হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা