সংগৃহীত
জাতীয়

কর কমিশনারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: প্রায় ২ কোটি টাকার অবৈধ র্অথ সম্পদ অর্জনের অভিযোগের প্রক্ষিতে সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৩ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন ১টি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূস

সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসের বিপুল পরিমাণের অবৈধ সম্পদের মধ্যে ঢাকা জেলার সবুজবাগ থানা রাজারবাগ মৌজায় ৬.৫ তলা ভবনসহ প্রায় ২.৫ কাঠা জমি, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগ ৭১ লাখ ৯০ হাজার ৫৯ টাকা ও ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র উল্লেখযোগ্য।

দুদক জানান, আসামি শ্যামল কৃষ্ণ দাস এনবিআরের কর অঞ্চল ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসরে আছেন। তিনি দুদকে ২০২১ সালের (৮ ফেব্রুয়ারি) নিজ নামে ও নির্ভরশীলদের নামে যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি, দায়-দেনা ও আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী দাখিল করেন। দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ২ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকার সম্পদের ঘোষণা দেন। এর সাথে ৩১ লাখ ১৩ হাজার ২০০ টাকার পারিবারিক ব্যয় যোগ করে মোট ৩ কোটি ৪ লাখ ৯৭ হাজার টাকার সম্পদের হিসাব পাওয়া যায়। এর মধ্যে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ১৯ লাখ ১ হাজার ২২৫ টাকা এবং বাকি ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার আয়ের বৈধ কোন উৎস পাওয়া যায়নি। যার কারণে তার বিরুদ্ধে দুদকের আইন ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা