সংগৃহীত ছবি
জাতীয়

শিশু কেনাবেচা চক্রের মূল হোতা গ্রেফতার

নিজম্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা থেকে ২ বছর বয়সী মোসাম্মদ মরিয়মকে অপহরণের ঘটনায় সুমাইয়া নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ভোটারের উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়

সোমবার (২০ মার্চ) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।

বাড্ডা থানা পুলিশ জানায়, শনিবার সকাল ১১টায় বাড্ডা থেকে শিশু মরিয়মকে অপহরণ করে চাঁদপুর জেলার ফরিদগঞ্জে নিয়ে যায় সুমাইয়া। পরে মরিয়মের বাবা-মার কাছে টেলিফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে। এবিষয়ে মরিয়মের বাবা-মা বাড্ডা থানায় অভিযোগ করলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

বাড্ডা থানা পুলিশ বলেন, মরিয়মের বাবা মো. মনু কমলাপুর রেলস্টেশনে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। তিনি তার স্ত্রী ও ২ বছর বয়সী শিশু কন্যাসহ উত্তর বাড্ডায় থাকেন। তার প্রতিবেশী সুমাইয়া আক্তারের সঙ্গে তাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। সুমাইয়া পরিকল্পনা করছিল মনু মিঞার ২ বছর বয়সী শিশু কন্যা মরিয়মকে অপহরণ করে মুক্তিপণ আদায় করবে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি

পুলিশ আরও জানায়, সুমাইয়ার পূর্ব পরিকল্পনা মোতাবেক মনুর শিশুকন্যা মরিয়মকে পাউরুটি খাওয়ানোর কথা বলে অপহরণ করে পালিয়ে যায়। পরে সুমাইয়া মনুর কাছে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করে এবং ৬ ঘণ্টার মধ্যে টাকা দিতে ভয়ভীতি দেখায়। দ্রুত টাকা না পেলে সে বাচ্চাটিকে নদীতে ফেলে হত্যা করার হুমকি দেয়।

সংবাদ পেয়ে ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে বাড্ডা থানার এসআই শাহ আলম খলিফা চাঁদপুর হাইমচর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা