ছবি: সংগৃহীত
জাতীয়

মিরপুরে অবরোধ-ভাঙচুর, গ্রেফতার ৪২ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ট্রাফিক বক্সে অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন থানায় ৪টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ২৭০০ জনকে। এ পর্যন্ত গ্রেফতার আছেন মোট ৪২ জন।

আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাত, নিহত ২

সোমবার (২০ মে) দুপুরে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর মডেল থানায় ১টি, পল্লবী থানায় ২টি, ও কাফরুল থানায় ১টি মামলা করেছে পুলিশ। এতে এখন পর্যন্ত ৪২ জন গ্রেফতার আছেন। ৪ মামলায় প্রায় ২৭০০ জনকে আসামি করা হয়েছে।

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, রোববার (১৯ মে) অটোরিকশা চালকরা পল্লবী এলাকায় ট্রাফিক বক্সে আগুন দেন, অগ্নিসংযোগ করেন ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে দুটি মামলা হয়েছে।

আরও পড়ুন: অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

এ পর্যন্ত গ্রেফতার আছেন ১৫ জন। ২ মামলায় অজ্ঞাত আসামি ১৫০০-১৮০০ জন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম বলেন, গতকাল অটোরিকশা চালকরা মিরপুর ১০-এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ও পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৮০০-৯০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। এতে এখন পর্যন্ত গ্রেফতার আছেন ১২ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা