সংগৃহীত ছবি
জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কোতয়ালিতে নিজ দোকানে বিদ্যুৎস্পৃষ্টে মো. জালাল মিয়া (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ওজন নিশ্চিতে বিএসটিআই কাজ করছে

সোমবার (২০ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন ওই ব্যবসায়ীকে।

নিহত জালাল মিয়া মানিকগঞ্জ সদরের জগন্নাথপুর গ্রামের মৃত নঈমুউদ্দিন শেখের ছেলে। তিনি বাবুবাজার এলাকায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন : পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

নিহতের ছেলে হাসান বলেন, আমার বাবা বাবুবাজার এলাকায় একজন কাগজের ব্যবসায়ী। সকালের দিকে দোকানে গিয়ে ফ্যান ছাড়ার জন্য বিদ্যুতের সুইচে হাত দেওয়া মাত্রই অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন বাবা। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা