সংগৃহীত ছবি
জাতীয়

অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে ফের রাস্তা অবরোধ করেছে চালকরা।

আরও পুড়ন : ওজন নিশ্চিতে বিএসটিআই কাজ করছে

সোমবার (২০ মে) সকাল পৌনে ১০টার দিকে রামপুরা, বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে রাস্তায় দেখা দেয় তীব্র যানজট।

সোমবার সকাল পৌনে ১০টা থেকে অটোরিকশা চালকরা রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় রামপুরা থানা পুলিশ ও রামপুরা ট্রাফিক পুলিশ।

আরও পুড়ন : পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারি কমিশনার বলেন, অটোরিকশা চালকরা রাস্তায় অবস্থান নিয়েছিলেন। আধা ঘণ্টার মতো সড়কে ছিল। পরে তাদের মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দেখা গেছে, ক্যামব্রিয়ান কলেজের সামনের এক পাশে যান চলাচল বন্ধ। রাস্তায় কোনো বাস নেই। সব আটকে আছে সড়কে। যান চলাচল বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাসের অপেক্ষায় রাস্তায় জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।

আরও পুড়ন : সৌদি পৌঁছেছেন ৩০৮১০ হজযাত্রী

গুলশান ট্রাফিক বিভাগের বাড্ডা জোনের সহকারি কমিশনার শুভ কুমার ঘোষ জানান, বাড্ডা শাহজাদপুর ক্যামব্রিয়ান স্কুলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করে অবস্থা নিয়েছেন। যে কারণে ইনকামিং ও আউটগোয়িং দুই লেনে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে গতকাল (রোববার) দিনভর মিরপুরে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। বিক্ষোভকারীরা কালশী মোড়ে ট্রাফিক পুলিশের একটি বক্স পুড়িয়ে দিয়েছেন। ভাঙচুর করা হয় অন্তত ১০টি যানবাহন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা