সংগৃহীত ছবি
জাতীয়

নির্বাচন ফেলে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে কঠোর পরিশ্রম করেছে যুক্তরাষ্ট্র। এখন দেশটি পেছনে নয়, সামনের দিকে তাকাতে চায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

আরও পড়ুন : ঢাকার মতো রংচটা বাস কোথাও নেই

বুধবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, আমাদের লোকজনের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত দুইদিন ধরে বাংলাদেশ সফর করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছিল। আমরা সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়।

ডোনাল্ড লু বলেন, আমাদের সম্পর্ককে মজবুত করার জন্য উপায় বের করতে চাই। এজন্য আজ আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমাদের দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে। যেমন র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম আইনের সংস্কার, মানবাধিকার এবং ব্যবসায়ীক পরিবেশ সংস্কার। এ সম্পর্ক জোরদার করার জন্য আমাদের ইতিবাচক দিক নিয়ে সহযোগিতা বাড়াতে হবে।

আরও পড়ুন : সম্পর্ক সুদৃঢ় নিয়ে আলোচনা হয়েছে

তিনি আরও বলেন, আমরা নতুন বিনিয়োগের কথা বলেছি। অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করবে, এটা নিয়ে আলোচনা করেছি। ক্লিন এনার্জি নিয়ে কথা বলেছি। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমরা যেটা করতে পারি সরকারের স্বচ্ছতা, সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার মাধ্যমে। আমরা করসীমা বাড়ানোর কথা বলেছি, যাতে বাংলাদেশ সেখান থেকে উপকৃত হতে পারে।

প্রসঙ্গত, গতকাল (১৪ মে) দুপুরে ঢাকায় আসেন ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম ঢাকায় আসেন লু। ঢাকা বিমানবন্দরে লু-কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

সফরের শুরুতে ঢাকায় গুলশানে পিটার হাসের বাসায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন লু। রাতে লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দিয়েছেন।

আরও পড়ুন : সার কিনবে সরকার

সফরের দ্বিতীয় দিন বুধবার লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা