সংগৃহীত ছবি
জাতীয়

কমলাপুর-টিটিপাড়া সড়ক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক: এমআরটি লাইন-৬ নির্মাণ চলাকালে ৬মাস কমলাপুর মোড় থেকে টিটিপাড়াগামী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন: আজ হজ কার্যক্রমের উদ্বোধন

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) সরকারের একটি অন্যতম ফাস্ট ট্র্যাক প্রকল্প। এ প্রকল্পের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার বর্ধিতকরণের কাজ চলছে। এই বর্ধিতকরণ কাজ ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সময়সীমা নির্ধারিত রয়েছে।

প্রকল্প ব্যবস্থাপক-২ থেকে জানা যায়, কমলাপুর মেট্রো স্টেশন ভবনের নিচের সড়কটি বর্তমানে ৪ লেন বিশিষ্ট যা ছয় লেনে উন্নীত করা হবে। বর্তমানে ৪ লেনের মধ্যে ২ লেনে উভয়মুখী যান চলাচল করছে। এরই মধ্যে কমলাপুর মেট্রো স্টেশনের কলাম নির্মাণ কাজ শেষ হয়েছে। কনকর্স স্ল্যাথব নির্মাণের কার্যক্রম চলমান। স্টেশনটি বাকি ১৬টি স্টেশন থেকে টেকনিক্যাল কারণে ডিজাইনের ব্যতিক্রম রয়েছে।

আরও পড়ুন: জাফর ওয়াজেদ ফের পিআইবির ডিজি

কনকর্স স্ল্যাবব কনস্ট্রাকশনের সময় নিচের রাস্তা দিয়ে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণে আগামী ৬ মাস কমলাপুর মোড় থেকে টিটিপাড়া সড়কে এক পাশে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিকল্প সড়ক:

নগরবাসী বিকল্প ব্যবস্থা হিসেবে কমলাপুর ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে আল হেলাল ক্রসিং, এরপর বামে মোড় নিয়ে শাপলা চত্বর হয়ে ইত্তেফাক মোড় দিয়ে টিকাটুলি-সায়েদাবাদ অথবা কমলাপুর থেকে শাহজানপুর ক্রসিং হয়ে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে অতীশ দীপঙ্কর সড়ক ব্যবহার করতে পারেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা