ছবি: সংগৃহীত
জাতীয়

গরমে অসুস্থ হয়ে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিল এলাকায় তীব্র গরমে হঠাৎ মাথা ঘুরে অসুস্থ হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে হিট স্ট্রোক যুবকের মৃত্যু

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।

মৃত ঐ ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

আরও পড়ুন: হিট অ্যালার্টের মেয়াদ বাড়ল

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, আমরা প্রত্যক্ষর্শীদের কাছ থেকে জানতে পারি, ওই ব্যক্তি তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঐ ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা