সংগৃহিত ছবি
জাতীয়

মেট্রোতে চড়তে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: নববর্ষের সকালে টিএসসিতে মঙ্গল শোভাযাত্রা ও রমনায় ছায়ানটের অনুষ্ঠান শেষ করে যাত্রীরা ফিরছিলেন নিজ নিজ গন্তব্যে। তবে এসময় শাহবাগ এলাকায় সড়কে চলাচল করা বাসগুলোতে যাত্রী ছিল একেবারেই কম। তারপরও যাত্রীরা মেট্রোর টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

আরও পড়ুন: বর্ষবরণে রাস্তায় নিরাপত্তার আঁচ

রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শাহবাগ মেট্রো স্টেশনে যাত্রীদের এই বাড়তি চাপ দেখা গেছে।

ঈদের ছুটি শেষে আজ পহেলা বৈশাখের ছুটির মধ্য দিয়ে শেষ হচ্ছে প্রায় এক সপ্তাহের দীর্ঘ সরকারি ছুটি। ফলে অফিস-আদালত এখনো খোলেনি। সকালের দিকে ফাঁকা কোচ নিয়েই ছুটেছিল মেট্রোরেল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেট্রোতে যাত্রীর চাপ বাড়তে থাকে।

আরও পড়ুন: আজ পহেলা বৈশাখ, স্বাগত ১৪৩১

সকাল ৯টার পর পল্লবী, কাজীপাড়া, শেওড়াপাড়া মেট্রো স্টেশনে যাত্রীর চাপ ছিল কম। পল্লবী স্টেশনের পর যাত্রীরা বসার জায়গা পাননি। আগারগাঁওয়ের পর মেট্রোরেলে যাত্রীর চাপ আরও বাড়ে। শাহবাগ স্টেশনে নেমে এ প্রতিবেদককে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় টিকিট পজ করাতে।

অপরদিকে, মতিঝিলগামী বিভিন্ন বাসের হেলপারদের সঙ্গে কথা বললে তারা বলেন, শনিবার পর্যন্ত বাসে ভালোই যাত্রী ছিল। কিন্তু আজ সকাল থেকে যাত্রীর চাপ নেই। বেশিরভাগ সিট ফাঁকা রেখেই চলছে বাসগুলো।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা