ছবি-সংগৃহিত
শিশু স্বর্গ
বীরবলের গল্প

আমি কানা নই

সাননিউজ ডেস্ক: এক বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মৌলবীসাহেব ধবধবে পোশাক পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক নিমন্ত্রণে।

একটি বাড়ির দোতলার বারান্দায় বসে পান খাচ্ছিল বাড়ির মালিক। অন্যমনস্ক হয়ে পানের পিক ফেলতে পিক এসে পড়ল মৌলবীসাহেবের ঠিক সাদা দাড়িতে। তার পর মৌলবীর সাদা দাড়ি পুরো লাল হয়ে গেল।

মৌলবীসাহেব ক্রুদ্ধ হয়ে ওপরের দিকে তাকিয়ে বললেন, তোমার কি চোখ নেই, তুমি কানা? কোন ভদ্রলোকের গায়ে এভাবে পানের পিক ফেলতে হয়? দেখতে পাও না ? না দেখে রাস্তায় পিক ফেললে?

লোকটি নিজের দোষ ঢাকার জন্য একটু হেসে বলল, দেখতে পাব না কেন সাহেব? দেখেই তো ফেলেছি। নাহলে কি শুধু আপনার দাড়িতে গিয়ে পড়ে? আমি কানা নই।
মৌলবী একটু অবাক হয়ে বললেন, মানে?

আরও পড়ুন: অঝোরে কাঁদলেন মিথিলা

লোকটা বলল, আপনার উত্তম পোশাক দেখেই বুঝেছি, আপনি কোনও খানদানী বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছেন। তাই আপনার সাদা দাড়িতে লাল কলপ লাগিয়ে বাহার করে দিলাম, যাতে আপনাকে আরও সুন্দর দেখায়।

মৌলবী সামান্য দ্বিধান্বিত হয়ে ভাবলেন, কী জানি, হতেও পারে। এই মনে করে জোরে জোরে পা ফেলে চলে গেলেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা