বিজ্ঞান

মধ্যযুগের পর আজ কাছাকাছি হচ্ছে বৃহস্পতি-শনি  

নিজস্ব প্রতিনিধি : আমাদের সৌরজগতের সবচেয়ে বড় দুটি গ্রহ বৃহস্পতি ও শনি মধ্যযুগের পর এই প্রথম সবচেয়ে কাছাকাছি আসতে যাচ্ছে। বিরল এই ঘটনা দেখা যাবে সোমবার (২১ ডিসেম্বর) রাতে। গ্রহ দুটি এতো কাছাকাছি চলে আসবে যে পৃথিবী থেকে দুটি গ্রহকে দেখতে জোড়া গ্রহের মতো মনে হবে। এ ঘটনা প্রন্তিককরণ (conjunction) নামেও পরিচিত।

সপ্তদশ শতাব্দীতে শেষবার এমন ঘটনা ঘটেছিল। অর্থাৎ গ্যালিলিও যখন বেঁচে ছিলেন, সেই সময় পৃথিবী একবার এমন ঘটনার সাক্ষী থাকতে পেরেছিল। ৩৯৭ বছর পর ফের এমন বিরল ঘটনার সাক্ষী থাকতে পারবে পৃথিবীবাসী। ২১ ডিসেম্বর অর্থাৎ বছরের সবচেয়ে ছোট দিন আজ সোমবার সৌরমণ্ডলে বিরল এক ঘটনা ঘটবে। এদিন সৌরমণ্ডলের দুই গ্রহ বৃহস্পতি ও শনি পরস্পরের খুব কাছে চলে আসবে। সূর্যাস্তের ঠিক পর কোনো উপকরণ ছাড়াই সাধারণ মানুষ এই দৃশ্য খালি চোখে দেখতে পারবেন।

নাসা এক টুইটে জানিয়েছে, সৌরজগতের দু'টি গ্রহ পরস্পরের খুব কাছাকাছি আসা বিরল ঘটনা নয়। বৃহস্পতি তার প্রতিবেশী গ্রহ শনির পাশ দিয়ে প্রতি ২০ বছর অন্তর যায়। তবে এতটা কাছ দিয়ে নয়। বৈজ্ঞানিকরা বলছেন, সোমবার বৃহস্পতি ও শনির মধ্যে মাত্র ০.১ ডিগ্রি দূরত্ব থাকবে। আবহাওয়া অনুকূল হলে সূর্যাস্তের পর এমন বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবে পৃথিবীবাসী। ওয়ান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক প্রফেসর ডেভিড বেনট্রাও জানিয়েছেন, এমন ঘটনা একজন মানুষ তার জীবনকালে একবারই দেখার সুযোগ পান।

১৬২৩ সালের জুলাই মাসে শেষবার শনি ও বৃহস্পতি এতটা কাছাকাছি চলে এসেছিল। কিন্তু সেবার দু'টি গ্রহ সূর্যের এতই কাছাকাছি ছিল যে তাদের খালি চোখে দেখা যায়নি। তার আগে ১২২৬ সালের মার্চ মাসে একইভাবে বৃহস্পতি ও শনি পরস্পরের খুব কাছে চলে এসেছিল। সেই ঘটনা পৃথিবী থেকে দেখা সম্ভব হয়েছিল। তারপর এই প্রথমবার এমন বিরল দৃশ্য পৃথিবী থেকে খালি চোখে দেখা সম্ভব হবে।

ভবিষ্যতে ২০৮০ সালের ১৫ মার্চ এবং ২৪০০ সালের আগে এধরণের ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ পাওয়া যাবেনা। অর্থাৎ বর্তমানে জীবিত বেশিরভাগ মানুষেরই বিরল এ ঘটনার সাক্ষী হওয়ার এটিই শেষ সুযোগ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা