বিজ্ঞান

টেলিস্কোপে ধরা পড়ল সৌরকলঙ্ক, ভয়ে বিজ্ঞানীরা

বিজ্ঞান ডেস্ক : বিশ্বের বৃহত্তম সোলার টেলিস্কোপে ধরা দিল সৌরকলঙ্কের প্রথম ছবি। গতবারের চেয়ে এবার ভালো রেজুলিউশনে ক্যামেরাবন্দি হয়েছে সৌরকলঙ্ক।

বিজ্ঞানীরা জানিয়েছেন, হাওয়াই থেকে দেখা গেছে সৌরকলঙ্ক। আর তা দেখার পর থেকে ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা। যার কারণ, এই সৌরকলঙ্কের মারাত্মক প্রভাব পড়তে পারে পৃথিবীতে। যার ফলে ঠিক কী ঘটতে পারে তা কল্পনার অতীত।

ছবিতে ধরা দিয়েছে সৌরকলঙ্কের সবচেয়ে কালো অংশ। এই সানস্পট সূর্যের একটি অন্ধকার অঞ্চল। যা অন্যান্য অংশের তুলনায় তুলনামূলকভাবে শীতল। এই সানস্পটগুলোতে আয়ন যুক্ত গ্যাস রয়েছে যা শক্তিশালী চৌম্বকীয় শক্তির ক্ষেত্র তৈরি করে। আমাদের সূর্যের গ্যাসগুলো ক্রমাগত চলমান, যারা এই চৌম্বকীয় ক্ষেত্রের কারণে নিয়মভঙ্গ করতে বাধ্য হয়।

তবে সূর্যের এমন ছবি দেখে কেন ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা? সোলার ফ্লেয়ার পৃথিবীতে উপস্থিত মানবসভ্যতা, কৃত্রিম উপগ্রহ ও মহাকাশের আবহাওয়ার পক্ষে খুবই বিপজ্জনক হয়ে উঠছে। এরা হঠাৎই ছুটে এসে তছনছ করে দিতে পারে। কাজেই, এর তেজ বৃদ্ধি পাওয়া কখনো একটি ভালো খবর হতে পারে না।

সৌরকলঙ্ক বা চৌম্বকীয় ক্ষেত্র বৃদ্ধি পেলে সূর্য থেকে বেরিয়ে আসে সৌরবায়ু, সৌরঝড় ও সৌরঝলক। যা ভয়ঙ্কর বিপ্পজনক। যেখানের তাপমাত্রা হতে পারে ৭,৫০০ ডিগ্রি ফারেনহাইট। মনে করা হচ্ছে, ১০,০০০ মাইল চওড়া এই সৌরকলঙ্ক।

সৌরচক্রের উপর নির্ভর করে সৌরকলঙ্কের কমা বাড়া। সৌরচক্রের মধ্যেই সূর্যের গায়ে দেখা যায় সৌরকলঙ্ক। বিজ্ঞানীরা জানিয়েছেন, যত সৌরকলঙ্ক বৃদ্ধি পাবে তত বেড়ে যাবে সৌরচক্রের শক্তি। এই বিরাটাকার সৌরকলঙ্কের তথ্য বিজ্ঞানীদের হাতে আসে মাত্রই সৌরচক্রের শক্তি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে বিজ্ঞানমহল।

সৌরকলঙ্ক বাড়লে পৃথিবীর যেসব ক্ষতি হবে-

- কৃত্রিম উপগ্রহগুলো তছনছ হয়ে যাবে।
- টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হবে।
- বিদ্যুৎ পরিষেবা ব্যহত হবে।
- আকাশের মধ্যে বিমান আক্রান্ত হবে।
- মেরুজ্যোতির বদল ঘটবে।
- পৃথিবীর তাপমাত্রার হেরফের হবে।সূত্রঃ ডেইলি মেইল

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা