নিউ ইয়র্কে বাংলাদেশিসহ ৮৩ অভিবাসী গ্রেপ্তার
প্রবাস

নিউ ইয়র্কে বাংলাদেশিসহ ৮৩ অভিবাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

মার্কিন দেশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি থেকে বাংলাদেশিসহ ৮৩ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সে দেশের ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)।

তবে সর্বশেষ অভিযানে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

গত সপ্তাহে শতাধিক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়। নতুন করে অভিযান পরিচালনা করায় অভিবাসীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

জানা গেছে সাম্প্রতিক অভিযানে সারা যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও ২ হাজার অভিবাসীকে। এরা সকলেই গুরুতর অপরাধে লিপ্ত ছিল বলেও কর্তৃপক্ষ জানায়।

এনফোর্সমেন্ট এ্যান্ড রিমুভাল অপারেশন্স (ইআরও) কর্মকর্তারা এ বিষয়ে মার্কিন গণমাধ্যমকে বলেছেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতের অভিপ্রায়ে গুরুতর অপরাধীদের গ্রেপ্তাতার অভিযান চালাচ্ছে। এরা আদালতে দোষী সাব্যস্ত অথবা সাজাভোগের পর পুনরায় অপরাধে লিপ্ত কিংবা গুরুতর অপরাধে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পর পুনরায় ভিন্ননামে অথবা বেআইনী পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

গত সপ্তাহে বহিষ্কৃত শতাধিক বাংলাদেশি ছাড়াও আরও ৫ শতাধিক বাংলাদেশি টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, ফ্লোরিডা, আলাবামা, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউজার্সি প্রভৃতি ডিটেনশন সেন্টারে রয়েছে। তাদেরকেও বাংলাদেশে পাঠিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা