কথিত সেই ‘ইমাম মাহাদী’র বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা
প্রবাস

কথিত সেই ‘ইমাম মাহাদী’র বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা

নিজস্ব প্রতিনিধি:

নিজেকে ইমাম মাহাদী দাবি করা সৌদি প্রবাসী সেই ব্যক্তির বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। কথিত এই ইমাম মাহাদীর নাম মুস্তাক মুহাম্মদ আরমান খান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর রমনা থানায় সিটিটিসির একজন পরিদর্শক বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ধর্মীয় অপব্যাখ্যা ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সিটিটিসির উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটিটিসির কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে মুস্তাক মুহাম্মদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্মের অপব্যাখ্যামূলক মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য অডিও-ভিডিও আকারে বিভিন্ন ইউটিউব চ্যানেল ও তাকওয়া অনলাইন টিভিতে প্রচার করে আসছিলেন। ওইসব ভিডিও বার্তায় তিনি নিজেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বংশধর হিসেবে দাবি করেন। এছাড়া তিনি স্বপ্নের মাধ্যমে নিজেকে ইমাম মাহাদী হিসেবে ঘোষিত হওয়ার দাবিও করেন।

সিটিটিসির কর্মকর্তারা জানান, ইমাম মাহাদীর পরিচয় ধারণ করে এ ধরনের অসত্য বিভ্রান্তিমূলক বক্তব্য ও তথ্য-উপাত্ত প্রদানের ফলে দেশের ধর্মপ্রাণ বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হওয়াসহ ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। কথিত এই ইমাম মাহাদী তার কাছে কথিত ‘বায়াত’ গ্রহণের জন্যও আহ্বান জানিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৪ মে ও ৭ মে ১৯ জন তরুণ কথিত এই ইমাম মাহাদীর কাছে বায়াত নিতে সৌদি যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। এর আগে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়ে তার অনুসারী হিসেবে যোগদান করে।

প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে সিটিটিসির কর্মকর্তারা জানান, ২০০৬ সালে মুস্তাক মুহাম্মদ আরমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর মালয়েশিয়া থেকে স্থাপত্যবিদ্যায় ডিগ্রি অর্জন করেন। কিন্তু প্রথাগত ক্যারিয়ারে অংশগ্রহণের পরিবর্তে তিনি ধর্মীয় ভাবধারায় দীক্ষা নেন। ২০১৬ সালে একবার উগান্ডা গিয়ে একমাস অবস্থান করেন। পরবর্তীতে ২০১৮ সালে অক্টোবর মাসে তিনি সৌদি আরব গিয়ে নিজেকে কথিত ইমাম মাহাদী হিসেবে ঘোষণা করেন।

সিটিটিসির উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা কথিত এই ইমাম মাহাদীর সম্পর্কে জানতে সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করবো। একইসঙ্গে তার অপব্যাখ্যায় যেন বিভ্রান্ত হয়ে কোনও ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য আমরা সতর্ক রয়েছি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা