সংগৃহীত ছবি
প্রবাস

স্টুডেন্ট ভিসায় কানাডা যাওয়ার সুযোগ কমছে

নিজস্ব প্রতিবেদক : মানসম্পন্ন উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় কানাডা শীর্ষে। দেশটিও অভিবাসীদের স্বাগত জানায়। যে কারণে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী কানাডা পাড়ি জমায়।

আরও পড়ুন : রোমানিয়ায় ১৬ বাংলাদেশি আটক

বর্তমানে কানাডায় চলছে তীব্র আবাসন সংকট। ছোট-বড় সব শহরেই এ সমস্যা। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। বাড়ি ভাড়া করতে না পেরে হাজার হাজার ডলার খরচ করে হোটেলে থাকতে বাধ্য হচ্ছেন অনেকে। যে কারণে কেউ কেউ এখন অর্থাভাবে ভুগছেন। এ অবস্থায় দেশটিতে স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ কমছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন সেমিস্টার শুরু হচ্ছে। ক্লাসে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা ইতোমধ্যে কানাডায় পৌঁছে গেছেন। তাদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীরাও রয়েছেন।

আরও পড়ুন : দ. আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

কয়েকজন শিক্ষার্থী জানান, বাংলাদেশি শিক্ষার্থীদেরও এক সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে হোটেলে থাকতে হচ্ছে। এর খরচ বহন করা শিক্ষার্থী ও পরিবারের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে।

অনেক দিন ধরে কানাডায় আবাসন সংকট চলছে। সংকট কাটাতে নতুন বাড়ি তৈরির পরিবর্তে গত ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য বিদেশিদের বাড়ি কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা সরকার।

আরও পড়ুন : আমিরাতে জাতীয় শোক দিবস পালন

প্রসঙ্গত, কানাডায় দিন দিন আবাসন সংকট তীব্র হয়ে উঠছে; আর এই সংকটের জন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে স্রোতের মতো আসতে থাকা শিক্ষার্থী ও অভিবাসীদের দায়ী করেছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, প্রতি বছর কানাডায় আসা লাখ লাখ শিক্ষার্থী ও অভিবাসীদের কারণে আবাসনের চাহিদা হু হু করে বাড়ছে দেশটিতে, কিন্তু সেই অনুপাতে নতুন বাড়িঘর নির্মাণ করা হচ্ছে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা