প্রবাস

অন্তর্বাস চুরির দায়ে বাংলাদেশিকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় অন্তর্বাস চুরির দায়ে বাংলাদেশি এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভুক্তভোগী এক নারীর অভিযোগ দায়েরের পর দেশেটির মালাক্কা প্রদেশের আয়ার কেরোহ শহরের ম্যাজিস্ট্রেট আদালত এই সাজা দেন।

আরও পড়ুন : যথাসময়ে নির্বাচন হবে

শুক্রবার (১৬ জুন) মালয়েশীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশীয় এক নারীর অন্তর্বাস চুরি করার অপরাধে দোষী সাব্যস্ত করার পর এক বাংলাদেশি ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আয়ার কেরোহ শহরের ম্যাজিস্ট্রেট আদালত। দুই সপ্তাহ আগে ৫৭ বছর বয়সী ওই নারীর অন্তর্বাস চুরি করেন অভিযুক্ত ব্যক্তিটি।

আরও পড়ুন : সুনামগঞ্জে বন্যার শঙ্কা

কারাদণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশি যুবকের নাম হোসাইন মোঃ ইকবাল (৩২)। নিউ স্ট্রেইট টাইমস জানায়, অভিযোগের সত্যতা, অভিযুক্তের আপিল ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে ম্যাজিস্ট্রেট নুরুল আসিকিন রোজলী এই সাজা ঘোষণা করেন।

নিউ স্ট্রেইট টাইমস বলছে, অভিযুক্ত হোসাইন মোঃ ইকবাল গত ৭ জুন বিকেল সাড়ে তিনটার দিকে একটি অ্যাপার্টমেন্ট থেকে ৫৭ বছর বয়সী ওই নারীর একটি অন্তর্বাস চুরি করেন। চুরি করা ওই অন্তর্বাসটির মূল্য ৫ রিংগিত।

আরও পড়ুন : কানাডায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

ভুক্তভোগী নারী বলেন, ঘটনাস্থলে ক্লোজ সার্কিট ক্যামেরায় রেকর্ডিং হওয়া ভিডিওতে অভিযুক্ত যুবককে তার অন্তর্বাস চুরি করতে দেখেন এবং এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ এহসান নাসারউদ্দিন জানান, অভিযুক্ত যুবককে কারাগারে রাখা উচিত। কারণ সে উপদ্রব সৃষ্টি করতে পারে এবং মুক্ত হলে আবারও একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি করতে পারে।

আরও পড়ুন : বিদ্যুৎশূন্য গুজরাটের ১ হাজার গ্রাম

এরপর আদালত আসামিকে গ্রেফতাররের তারিখ ১২ জুন থেকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। অভিযুক্ত ওই বাংলাদেশি যুবক একটি বিনোদন আউটলেটে ওয়েটার হিসাবে কাজ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা