ছবি : সংগৃহিত
প্রবাস

রোমানিয়ায় ২৩ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়া সীমান্ত পুলিশ মঙ্গলবার অবৈধ উপায় হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টাকালে ২৩ বাংলাদেশি ও ২৪ পাকিস্তানিকে আটক করেছে। তারা তুরস্ক ও বুলগেরিয়ায় নিবন্ধিত দুটি লরিতে লুকিয়ে হাঙ্গেরিতে ঢোকার চেষ্টা করছিলেন।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

বুধবার (৪ মে) ইনফো মাইগ্রেন্টস রোমানিয়ার সীমান্ত পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সীমান্ত রক্ষীরা দুটি গাড়ির একটি গাড়ি নাদলাক বর্ডার ক্রসিং পয়েন্টে থামান। গাড়িটির পণ্যের সাথে থাকা নথি অনুসারে মিনারেল ওয়াটারের বোতল পরিবহন করছিলেন চালক।

আরও পড়ুন : মেঘালয়ে গণপিটুনিতে বাংলাদেশির মৃত্যু

তবে পুলিশ গাড়িটি চেক করার পর একটি বিশেষ বগিতে ২৩ জন মানুষ দেখতে পায়। প্রাথমিক তদন্তের পর জানা যায়, তারা সবাই বাংলাদেশি নাগরিক। এদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে। তারা সবাই বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়াতে প্রবেশ করেছিলেন।

আরও পড়ুন : রোমানিয়ায় শতাধিক বাংলাদেশি গ্রেফতার

অপর একটি লরি থেকে ২৪ জন পাকিস্তানিকে আটক করা হয়।

রোমানিয়া কর্তৃপক্ষ আইন অনুযায়ী অভিবাসীদের সবাইকে নিজ নিজ দেশে ডিপোর্ট এবং রোমানিয়া ও শেনজেন জোনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা