প্রবাস

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সান নিউজ ডেস্ক: কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন আরও একজন।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার

স্থানীয় সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১ টায় ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরেক শিক্ষার্থী কুমার দে।

কানাডার স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি দ্রুত গতিতে ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি র‌্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে খাদে গিয়ে পড়ে অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

টরেন্টো ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাড়িতে লাগা আগুন নিভিয়ে ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করে।

আরও পড়ুন: সংক্রমণের শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

পেছনের সিটে বসা দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা শিক্ষার্থীকে উদ্ধার করে ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। গাড়ির চালক অপর এক শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় কানাডার টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা