প্রতীকী ছবি
প্রবাস

ভূমধ্যসাগরে ৩৫ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরেরর লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: সাংবাদিক হত্যা: প্রধান আসামি রাজু নিহত

শনিবার (১৬ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৯ জন।

আইওএম এর দাবি, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। নিরাপদ জীবনের জন্য বিভিন্ন সময় আফ্রিকা থেকে পালিয়ে ইউরোপগামীরা দীর্ঘদিন যাবত ভূমধ্যসাগরের এই ভয়ংকরতম রুটটি ব্যবহার করে আসছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত শুক্রবার (১৫ এপ্রিল) নৌকাটি ডুবে যায়। যদিও ঠিক কেন এবং কীভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

টুইট বার্তায় আইওএম-এর তরফ থেকে আরও জানানো হয়, চলতি সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ৫৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: পাচারকারীদের ফাঁদে পা দিচ্ছে রোহিঙ্গারা

বিশ্লেষকদের মতে, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ বিভিন্ন সংকটের মধ্যে পড়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কয়েক বছর যাবত সেই সংখ্যা বহু গুণে বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৭৬ জনের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা