নিহত মাহফুজ আহমেদ বাবু
প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সান নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মাহফুজ আহমেদ বাবু (২৩)। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে দাম্মাম আল হাসা মহাসড়কে দ্বিতীয় শিল্পাঞ্চল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মাহফুজ আহমেদ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালি গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চরমাদাখালি গ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন।

আরও পড়ুন: বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি

এ বিষয়ে ইব্রাহিম হোসেন গণমাধ্যমকে বলেন, আমার তিন ছেলে সৌদিতে থাকে। মাহফুজ একটি কোম্পানির গাড়ি চালাতো। গতকাল সে গাড়ি বের করে দাম্মাম আল হাসা মহাসড়কে দ্বিতীয় শিল্পাঞ্চল এলাকায় যেতেই দুর্ঘটনার কবলে পরে ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার সহকর্মী আহত হন। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, আমার ছেলে প্রায় ৬ বছর আগে সৌদিতে গিয়েছিল। এরপর আর বাড়িতে আসেনি। বড় ছেলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছেলের মুখটা একবার দেখতে চাই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা