প্রবাস

তুরস্কে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের চা

কূটনৈতিক প্রতিবেদক: তুরস্কের আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস ও ইজমিরে অনারারি কন্সালের সহযোগিতায় সেখানকার কোসাদাসি জেলার কোরুমার হোটেলে বাংলাদেশের চা প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) বিকালে বাংলাদেশের স্বাধীনাতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য এজিয়ান সাগরের পাশে বিশেষভাবে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও তুরস্কের জাতীয় সংগীত পরিবেশিত হয়।

ইজমিরে মনোনীত বাংলাদেশের অনারারী কন্সাল কর্তৃক আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে প্রথমে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক জান চাকমাকোগলু।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান এনডিসি বাংলাদেশী চায়ের গুণাগুণ তুলে ধরে বক্তব্য প্রদান করে। তার বক্তব্যের পরপরই ইজমিরের কুসাদাসি জেলা গভর্নর সাদেটিন ইউসেল বক্তব্য প্রদান করেন এবং বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে তুরস্কের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন যারা অবকাঠামো নির্মাণ ও আমদানি রপ্তানির সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যবসায় নিয়োজিত রয়েছেন। অতঃপর বিউটিফুল বাংলাদেশ শীর্ষক ও কাজী এন্ড কাজী লি: এর চায়ের প্রস্তুত প্রণালীর উপর নির্মিত দুইটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে এবং উপস্থিত সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাৎকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্ব সম্পর্কে আলোকপাত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের ভৌগলিক অবস্থান, কৌশলগত গুরুত্ব, সাম্প্রতিক সময়ের আর্থ-সামাজিক অর্জন নিয়েও আলোচনা করেন। তিনি বাংলাদেশ ও তুরস্কের মাঝে বিদ্যমান উষ্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহŸান জানান।

এছাড়াও তিনি দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনায় বাংলাদেশী চায়ের রপ্তানির গুরুত্বের উপর আলোকপাত করেন।

উল্লেখ্য, দূতাবাসের উদ্যোগে সামনের দিনগুলোতে তুরস্কের বিভিন্ন শহরে খাদ্য উৎসব ও চায়ের বাণিজ্য প্রসারের জন্য আরও প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যা দু’দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বিকাশে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা