প্রবাস

বাংলাদেশে নির্যাতনের প্রতিবাদে টোকিওতে মানববন্ধন

মিথুন রিবেরু: বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের প্রতিবাদে জাপানের টোকিওতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশি প্রবাসীসহ ভারতীয় এবং নেপালের নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নানা ধরনের স্লোগান লেখা সম্বলিত প্লেকার্ড হাতে প্রতিবাদ জানান।

বাংলাদেশের পক্ষে মানববন্ধনের নেতৃত্ব দেন শ্রী নন্দী খোকন কুমার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জাপানের আহ্বায়ক ডাক্তার মাসুদ (টুটুল) প্রমুখ। মানববন্ধন চলাকালে জাপানের আইন শৃংখলা বাহিনীর অনেক সদস্য উপস্থিত ছিলেন। পাশাপাশি মিডিয়ার লোকজনের সরব উপস্থিতি ছিল।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে সম্প্রতি হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজার সময় কুমিল্লার একটি পুজা মন্ডপে রাতের অন্ধকারে জনৈক ইকবার হোসেন এবং তার সহযোগীরা মিলে মন্ডপের বাইরে হনুমানের মূর্তির পায়ের উপর ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কুরআন রেখে যায়। পরের দিন সকালে পবিত্র গ্রন্থের বিষয়টি স্থানীয় (থানা) পুলিশ অফিসে জানালে, সাথে সাথে একজন পুলিশ অফিসার ঘটনাস্থলে এসে সেটা উদ্ধার করেন।

এরপরেও উশৃংখল জনতা সেখানে ভাঙচুর এবং অপ্রীতিকর ঘটনা ঘটায়। এর জের ধরে সারাদেশে অনেক হিন্দুদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়। এ সময় আইন শৃংখলা বাহিনী যদিও বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হন। ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন মানুষ মারা যান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা