রানী ইয়ান ইয়ান
প্রবাস

যুক্তরাষ্ট্রে অ্যাওয়ার্ডের ফাইনালে বাংলাদেশি ইয়ান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি) প্রবর্তিত উইমেন পিস বিল্ডিং অ্যাওয়ার্ডের ফাইনালিস্টদের একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার ও নারী অধিকার আন্দোলনকর্মী রানী ইয়ান ইয়ান।

বুধবার (২০ অক্টোবর) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। রানী ইয়ান ইয়ান নয়জন ফাইনালিস্টদের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে আসা একজন আদিবাসী মানবাধিকার ও নারী অধিকারকর্মী। এছাড়াও তিনি চাকমা সার্কেল চিফের উপদেষ্টা এবং চাকমা জনগণ ও চাকমা সার্কেলের প্রথাগত রানী।

প্রসঙ্গত, পুরস্কারটি একজন নারী শান্তি নির্মাতাকে (পিসবিল্ডার) সম্মানিত করার জন্য ২০২০ সালে প্রবর্তন করা হয়। ইউএসআইপি ৩০টির বেশি দেশ থেকে নারী শান্তি নির্মাতাদের মনোনয়ন পেয়েছিল। শান্তি বিনির্মাণে দৃষ্টান্তমূলক অঙ্গীকার ও নেতৃত্ব এবং সহিংস সংঘাতের অবসান ও প্রতিরোধে তাদের মুখ্য ভূমিকা পালনের ভিত্তিতে ফাইনালিস্টদের নির্বাচিত করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা