অবশেষে ঢাকা ছাড়লো সৌদির ফ্লাইট
প্রবাস

অবশেষে ঢাকা ছাড়লো সৌদির ফ্লাইট

নিজস্ব প্রতিবেদকঃ

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় ২৫২ জন প্রবাসীকে নিয়ে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সৌদির উদ্দেশ্যে উড্ডয়ন করে ফ্লাইটটি।

সৌদি আরব থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। এর মধ্যেই সৌদি যেতে দরকার বিমানের টিকিট। কিন্তু সেই টিকিট পেতেই যত ভোগান্তি। গত তিন দিন ধরে টিকিট না পেয়ে রাজধানীতে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

অন্যদিকে, সৌদি আরব বিমান বাংলাদেশে এয়ারলাইন্সকে আগামী ১ অক্টোবর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে। তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বাংলাদেশ বিমান। এ কারণে এখনও টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান।

এদিকে, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ফ্লাইটের সংখ্যা বাড়াতে চাইলে অনুমতি দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের আকাশ পথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। মধ্যপ্রাচ্যের অনেক দেশই ফ্লাইট শুরু করেছে। আমরা চাচ্ছিলাম সৌদি আরব থেকেও ফ্লাইট শুরু হোক; আমারা সর্বাত্মক সহযোগিতা করবো।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা