বাসদের জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী
রাজনীতি

বিসিসিকে একমাসের আল্টিমেটাম বাসদের, অন্যথায় হরতাল

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় চলাচলের অযোগ্য সড়কগুলোকে সংস্কার না করা হলে হরতালের ডাক দেওয়া হবে বলে হুমকি দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এজন্য সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে একমাসের সময় বেধে দিয়েছে দলটি।

অন্যথায় নগরীর সড়ক ও ড্রেন সংস্কার এবং খাল পুনরুদ্ধারে বাধ্য করা হবে বলেও হুশিয়ারি দেন এসব দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসা বাসদ নেতারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমালোচনা করে ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘উন্নয়নে বরিশালে বহুগুণে পিছিয়ে। তারপরও আধুনিকতার ধুয়া তুলে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স আদায়, ভবনের প্ল্যানের নামে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার ফন্দি এঁটেছেন মেয়র।’

‘সুবিধা বঞ্চিত নাগরিকদের সুযোগ-সুবিধার পথ তৈরি করা না হলে সাধারণ মানুষের তোপের মুখ থেকে পালিয়েও বাঁচতে পারবেন না মেয়র। কোনো সন্ত্রাসী বা গুণ্ডা বাহিনীই তাকে রক্ষা করতে পারবেন না।’

ডা. মনীষার দাবি, ‘নগরবাসীর গলায় দঁড়ি বেধে উন্নয়নের নামে বিপুল অর্থ আদায়ের পরও নাগরিকদের ঠিকমতো খাবার পানি সরবরাহ করতে পারছে না করপোরেশন। গত দুই বছরে বরিশালকে যে সিঙ্গাপুর করা হয়েছে, সেই সড়কে শিশুরা সাঁতার কাটে। সাধারণ মানুষ ধানের বীজ বপণ আর মাছচাষিরা তেলাপিয়া চাষ করতে পারে। প্রতিশ্রুতি দেওয়া সেই সিঙ্গাপুর নামের বরিশাল নগরীতে সামান্য বৃষ্টি হলে কীর্তনখোলায় পরিণত হয়।’

জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, মহসিন মীর, মেজবা, নরুল হক নুরু, মিজানুর রহমান, প্রতিভা রায়, সানু বেগম প্রমুখ।

নগরীর উন্নয়ন করার পাশাপাশি পুনর্বাসন ছাড়া রিকশাচালক ও হকারদের উচ্ছেদ না করা এবং লাইসেন্স নবায়নে বকেয়া ফি মওকুফের দাবি জানান বক্তারা।

নগরীর ত্রিশটি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠনের সদস্যরা অশ্বিনী কুমার হলের সামনের সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে বাসদের প্রতিনিধিরা বিসিসি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন।

গত ০৯ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচি শুরু করে বাসদ, যা সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ২৭তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।...

ফারাক্কা চুক্তি নবায়নে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হ...

টিভিতে আজ যত খেলা

বাংলাদেশের এইচপি দল ও মালয়েশিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ। এছাড়া দ্য হানড...

বাবার শেষ বিদায়ে মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নিয়েছেন...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা