পানিবন্দি মুলাদীতে মানবতার বাজার
রাজনীতি

পানিবন্দি মুলাদীতে মানবতার বাজার

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল জেলা শহরের পর এবার উপজেলা পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবতার বাজার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বৃহস্পতিবার (২০ আগস্ট) মুলাদী উপজেলার কাজীরচরে ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
বাসদ ও মরহুম ফরিদউদ্দিন মৃধা স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী কর্মসূচির উদ্বােধন করেন।

পরে উপজেলার পানিবন্দি দেড় শতাধিক পরিবারের মাঝে মানবতার বাজার থেকে বিনামূল্যে চাল, ডাল, আটা, আলু, চিনি, লবণ, চিড়া, সাবান ও রান্না করা খাবার বিতরণ করা হয়। পানিবন্দি মানুষকে দেওয়া হয় ওষুধ ও চিকিৎসা পরামর্শও।

কার্যক্রমে অংশ নেন বাসদ জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন, ফরিদউদ্দিন মৃধার ছেলে শরফুদ্দিন নান্টু, ভ্যানশ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি মো. রফিক, শ্রমিকনেতা রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাইফুল ইসলাম, বিজন শিকদার প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা