খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদনের প্রস্তুতি পরিবারের
রাজনীতি

খালেদার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির প্রস্তুতি পরিবারের

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার ছয় মাসের স্থগিতাদেশের সময়সীমা আর দেড় মাসের মতো বাকি আছে। এই সময়সীমার মধ্যেই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির জন্য সরকারের কাছে পরিবারের পক্ষ থেকে আবেদন জানানোর প্রস্তুতি চলছে।

তবে এ ব্যপারে দল ও পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না।

পরিবার ও দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। করোনা পরিস্থিতির কারণে তার উপযুক্ত চিকিৎসা হচ্ছে না। তবে সরকার তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেবে কি না, তা নিয়ে সংশয় আছে।

এ ব্যপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের সময় বাড়ানোর আবেদনের বিষয়ে দলে কোনো সিদ্ধান্ত হয়নি। পরিবার আবেদন করলেও করতে পারে।

নতুন করে সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন এবং দেশের বাইরে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার কোনো মন্তব্য করতে চাননি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা