রাজনীতি

নাসিমের শূন্যতা সহজে পূরণ হবার নয়

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হবার নয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৩ জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে এসব মন্তব্য করেন।

কাদের বলেন, অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী কর্মীবান্ধব কারা নির্যাতিত নেতা দলের একজন বলিষ্ঠ সংগঠক আন্দোলন-সংগ্রামের ছিলেন অকুতোভয় শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম না ফেরার দেশে চলে গেলেন। শোকাহত আওয়ামী লীগের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর বিদায় আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। এ শূন্যতা সহজে পূরণ হবার নয়।

উল্লেখ্য, করোনার উপসর্গ নিয়ে গত ১ জুন রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে তাঁর করোনাভাইরাস টেস্ট করা হয় এবং ওই দিন রাতে তাঁর করোনা পজিটিভ আসে।

করোনাভাইরাসে আক্রান্ত হলেও পরদিন থেকেই মোহাম্মদ নাসিমের অবস্থা উন্নতি হয়। কিন্তু গত ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন। পরে জরুরিভাবে ওই দিনই তাঁর অপারেশন করা হয়। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাঁকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

এর পর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি নাসিমের। কয়েক দিন ধরে তাঁর অবস্থা সংকটাপন্ন। গত ৫ জুন থেকে তিনি কোমায় ছিলেন। একপর্যায়ে আজ শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র এই বীর মুক্তিযোদ্ধাকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা