রাজনীতি

দ্বিধা দ্বন্দ্বে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক:

সাংগঠনিক দুর্বলতার কারণে দিন দিন জনসমর্থন হারাচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা)। দলের মধ্যে রাজনৈতিক দ্বিধা দ্বন্দ্বে ঘুরপাক খাচ্ছে দলটি।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের মৃত্যুর পর অর্থ সংকটেও আছে দলটি।

গত ঈদে প্রথমবারের মতো বোনাস দিতে পারেনি পার্টি অফিসের কর্মচারীদের। কাউন্সিল পরবর্তী সারাদেশে জেলায় কোনো রকম কার্যক্রম দেখা যায়নি। পল্লীবন্ধুর নিজ বাড়ি খোদ রংপুর-৩ আসনেও জনপ্রিয়তায় জাপার চেয়ে অনেক এগিয়ে আওয়ামী লীগ।

পার্টি অফিস সূত্রে জানা গেছে, অর্থ সংকট, সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও অভ্যন্তরীণ কোন্দলে বিভক্ত হয়ে জাপা কর্মী ও জনসমর্থন হারাচ্ছে। চরম ব্যয় সংকোচন নীতির কারণে চলছে কর্মী ছাঁটাই। এমনকি পার্টির ইতিহাসে এই প্রথম বন্ধ করে দেয়া হয়েছে অফিস কর্মীদের ঈদ বোনাস। এসব কারণে এরশাদের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছেন নেতাকর্মী ও অফিস কর্মচারীরা।

সূত্র আরো জানায়, সারাদেশে জাপার রাজনৈতিক অবস্থা খুব খারাপ। পল্লীবন্ধুর নিজ বাড়ি রংপুর-৩ আসনেও এখন জনপ্রিয়তায় জাপার চেয়ে এগিয়ে আওয়ামী লীগ। রংপুর জাপার কর্মী-সমর্থকরা একদিকে রাজনৈতিক সঠিক নেতৃত্বের অভাবে দ্বিধান্বিত।

অন্যদিকে পার্টির বর্তমান মহাসচিব মশিউর রহমান রাঙ্গার অনুসারী হিসেবে পরিচিত পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা এবং পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ মো. ইয়াসির সিন্ডিকেটের চক্রান্ত। এই সিন্ডিকেট চায় এরশাদ পরিবার থেকে নয়, এই আসনের এমপি হবেন সৈয়দ মো. ইয়াসির।

সর্বশেষ গত দুই জুন পল্লী নিবাসে এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ এমপিকে সস্ত্রীক হামলা করা হয়। আর এসব দ্বন্দ্বের কারণেই রংপুর জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে‌।

এরিমধ্যে সংখ্যাগরিষ্ঠ জাপা সমর্থক দলটির কর্মকাণ্ডে বিব্রত হয়ে আওয়ামী লীগে চলে যাচ্ছে। যার ফলে বর্তমান রংপুর-৩ আসন আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী।

এদিকে গুঞ্জন চলছে রংপুর জাতীয় পার্টির রাজনীতিতে আবারো সক্রিয় হতে চেষ্টা করছে হোসেন মোহাম্মদ এরশাদের ভাতিজা জাপা থেকে বহিষ্কৃত নেতা মো. আসিফ শাহরিয়ার‌।

এরিমধ্যে চাচা জিএম কাদেরের কাছে পার্টিতে বড় কোনো পদের আশায় নাকি যোগাযোগ শুরু করেছেন‌‌। এর অংশ হিসেবে আসিফ শাহরিয়ার এখন ঢাকাতে অবস্থান করছেন। আর এতে রংপুর-৩ আসনে মোস্তফা ইয়াসির গ্রুপ, সাদ ও শাহরিয়ার এই তিন ভাগে জাপা বিভক্ত হতে চলেছে‌।‌

এসব বিষয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হয়।

তার কাছে জাপার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব খবর ভিত্তিহীন। রংপুরে জাপা আগের মতই শক্তিশালী‌ আছে। এরশাদ পরিবারের সঙ্গে রংপুরের নেতাকর্মী তথা আমাদের কোনো দ্বন্দ্ব নেই‌। কয়েকদিন আগে একটা ভুল বোঝাবুঝি কারণে ছোট্ট দুর্ঘটনা ঘটে; যা পরবর্তীতে সমাধান হয়ে গেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা