রাজনীতি

সকল শ্রমিকদের জন্য পেনশনের দাবি জামায়াত নেতার

সান নিউজ ডেস্কঃ

জাতীয় পেনশন স্কিম প্রণয়নের মধ্য দিয়ে সকল প্রকার শ্রমিকের জন্য পেনশন ব্যবস্থা চালু করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম। একইসঙ্গে তিনি শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রেশন ও আবাসনে সুনির্দিষ্ট বরাদ্দের দাবিও করেন।

বুধবার (১০ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আ ন ম শামসুল ইসলাম এসব দাবি করেন। সংগঠনের প্রচার সম্পাদক আজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে আগামী অর্থবছরের (২০২০-২১) বাজেটে শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রেশন, আবাসন ব্যবস্থা,কৃষি খাত, শিল্প খাত, পাট শিল্প, গার্মেন্টস শিল্প, পরিবহন সেক্টর, প্রবাসীদের পুনর্বাসন, কর্মক্ষেত্রে নিহত ও আহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট বরাদ্দের দাবি করেন শামসুল ইসলাম।

সাবেক এই এমপি বলেন, ‘চলমান করোনা মহামারির ফলে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ যারা দৈনিক ও চুক্তিভিত্তিক মজুরির ওপর নির্ভরশীল, তারা এক বড় ধরনের অর্থনৈতিক শঙ্কার মধ্যে পড়েছেন। একইসঙ্গে প্রবাসী কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ দেশে ফিরে এসেছেন এবং অনেকে কর্মহীন অবস্থায় রয়েছেন। এ প্রেক্ষাপটে প্রবাসীসহ দেশের কর্মহীন জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য, আবাসন, চিকিৎসা ও শিক্ষা বাবদ ন্যায্য পাওনার জন্য বাজেটে বরাদ্দ দিতে হবে।’

বিবৃতিতে শামসুল ইসলাম ১১টি প্রস্তাব পেশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য, শ্রমজীবী হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে বিনা মূল্যে শ্রমিকদের চিকিৎসা সেবা প্রদান, পোল্ট্রি, ডেইরি, ফিশারিজসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে খাতে প্রয়োজনীয় বরাদ্দ, শ্রমিকদের রেশন ও বাসস্থানের জন্য বরাদ্দ ও জাতীয় পেনশন স্কিম প্রণয়নের মধ্য দিয়ে সব শ্রমিকের জন্য পেনশন ব্যবস্থা চালু করা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা