রাজনীতি

জনগণ অধিকার ফিরিয়ে নেবেই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, খালেদা জিয়া এদেশের সিনিয়র সিটিজেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি এদেশের পথিকৃৎ। তার আপসহীন নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আর আজ তাকেই অবৈধ এ সরকারের নির্মম ও নিষ্ঠুর আচরণ সহ্য করতে হচ্ছে। কিন্তু পৃথিবীর কোনো স্বৈরশাসন স্থায়ীত্ব লাভ করে নাই। এ সরকারও পারবে না। জনগণ তাদের অধিকার ফিরিয়ে নেবেই।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর পল্লবী জান্নাতুল মাওয়া কবরস্থান মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান সংগ্রাম পরিষদ এই দোয়া ও মিলাদের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির সভাপতি ও কাউন্সিলর সাজ্জাদ হোসেন, রুপনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, অ্যাব যুগ্ম মহাসচিব প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু প্রমুখ।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন। তার পরিবার থেকে বারবার আবেদন-নিবেদন করলেও সরকার সেটিতে কর্ণপাত করছে না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।এ রকম জালিম সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। তাদের পতন অবশ্যম্ভাবী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা