ছবি : সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এইদিনে

বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : হাজী শরীয়তউল্লাহ’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (২৯ জানুয়ারি) ১৫ মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ। ৬ রজব ১৪৪৪ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯তম দিন। বছর শেষ হতে আরও ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি রয়েছে।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : তিতুমীর’র জন্মদিন

ঘটনাবলি :

১৫২৮ মোঘল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল।

১৫৯৫ শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।

১৬১৩ গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন।

১৬৭৬ দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৭৮০ জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজি সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে।

১৮২০ সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।

১৮৪৫ এডগার পো-র ‘র‌্যাভেন’ প্রথম প্রকাশিত হয়।

১৮৪৮ সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়।

১৮৬১ ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়।

১৮৭০ বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় প্রকাশিত হয়।

বেঙ্গল গেজেট বা হিকির বেঙ্গল গেজেট ছিল ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটি ছিলো ভারতের প্রথম প্রধান পত্রিকা। এই পত্রিকা যাত্রা শুরু করে ১৭৮০ সালের ২৯শে জানুয়ারি। এটি দুই বছর পর্যন্ত প্রকাশ হয়েছিল।

১২ ইঞ্চি দীর্ঘ ও ৮ ইঞ্চি প্রস্থ দুই পৃষ্ঠার এ পত্রিকাটির মালিক, সম্পাদক ও প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি। ২৩শে মার্চ ১৭৮২ সালে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।

১৯১৬ প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।

১৯১৯ ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমন নীতি চালু হয়।

১৯২১ হোসেন বিন আলী শরীফ মক্কার পুত্র বাদশাহ প্রথম ফয়সলকে ইংরেজরা ইরাকের বাদশাহ হিসেবে মনোনীত করে।

১৯৩৮ রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসাবে কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার প্রতিষ্ঠিত হয়।

১৯৭৯ চীনের উপ-প্রধানমন্ত্রী দেন জিয়াও পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার একটি চুক্তি স্বাক্ষর করেন এবং এই যুক্তির মাধ্যমে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের বৈরিতার অবসান ঘটে।

১৯৮৯ হাঙ্গেরি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

১৯৯২ ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৯৯৬ ভেনিসের লা ফেনিস অপেরা হাউস আগুনে পুড়ে যায়।

১৯৯৬ ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

২০০১ ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে।

২০১৫ মালয়েশিয়া দাপ্তরিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ নিখোঁজকে দুর্ঘটনা হিসাবে ঘোষণা করে এর সকল যাত্রী এবং ক্রুকে মৃত হিসাবে ঘোষণা করে।

আরও পড়ুন : স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়‘র জন্ম

জন্মদিন :

১৮৪৩ উইলিয়াম ম্যাকিন্‌লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি।

১৮৬০ আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।

১৮৬৬ ১৯১৫ সালে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক রোম্যাঁ রোলাঁ।

১৮৭১ বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্বভাববন্ধু স্যার উইলিয়াম রোটেনস্টাইন।

১৮৯০ ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক।

১৮৯৬ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দুযোগী ও সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ ।

১৯০৪ যোগেন্দ্রনাথ মণ্ডল আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা ছিলেন।

১৯২৬ আব্দুস সালাম, নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।

১৯৪৭ নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী লিন্ডা বি. বাক।

১৯৫৪ ওপ্‌রাহ উইন্‌ফ্রে, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব।

১৯৭৯ আমেরিকান অভিনেতা ও প্রযোজক অ্যান্ড্রু কীগান।

১৯৮১ রাজীবুর রহমান, বাংলা‌দে‌শের সঙ্গীতজ্ঞ, ইন্সস্টু‌মেন্ট বাদক, বাদ্যয‌ন্ত্রের সংগ্রহক ও শিল্পপ‌তি।

১৯৯২ রাশিয়ান ফুটবল খেলোয়াড় আলেকজান্ডার টরকহও।

আরও পড়ুন : গণঅভ্যুত্থান দিবস

মৃত্যুবার্ষিকী :

৬৬১ সর্বপ্রথম ইসলাম গ্রহনকারী পুরুষ সাহাবী আলী ইবনে আবী তালিব।

১৬৭৬ রাশিয়ার জার প্রথম অ্যালেক্সিস ।

১৮২০ ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ ।

১৮৮৯ ওসিপ জেটকিন, একজন রাশিয়ান বিপ্লবী ও সমাজতান্ত্রিক নেতা।

১৯৩৪ রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ফ্রিৎস হেবার ।

১৯৩৭ কবি পুশকিন।

১৯৬৩ আমেরিকান কবি রবার্ট লি ফ্রস্ট ।

১৯৭৬ অচিন্ত্যকুমার সেনগুপ্ত, একজন বাঙালি সাহিত্যিক।

২০০৮ ফরাসি অভিনেতা ফিলিপ খরসান্দ।

২০১১ সাংবাদিক পথিক সাহা।

২০১৩ ইংরেজ অভিনেতা বার্নার্ড হরসফাল রিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক।

২০১৪ আমেরিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক।

২০২০ আযহার আলী আনোয়ার শাহ - বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।

২০২১ ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড অ্যানিমলস’র গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন।

আরও পড়ুন : পাচঁ শত বছরের পুরনো মসজিদের সন্ধান

দিবস :

জাতীয় ফার্ক্তা দিবস

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা