ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এইদিনে

তুষারকান্তি ঘোষের জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : ফের প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) ৬ আশ্বিন , ১৪২৯ বঙ্গাব্দ। ২৪ সফর, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনাবলী

১৮৫৭- দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৯৬৪- মাল্টা স্বাধীনতা লাভ করে।

১৯৮০- ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করে।

১৯৮১- যুক্তরাজ্যের কাছ থেকে বেলিজ স্বাধীনতা লাভ করে।

১৯৮৪- ব্রুনেই জাতিসংঘে যোগ দেয়।১৭৯২- ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা।

১৮৫৭- দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৯৬৫- গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে।

১৯৯১- তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আর্মেনিয়া স্বাধীনতা লাভ করে।

জন্মদিন :

১৮৯৮- তুষারকান্তি ঘোষ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি সাংবাদিক ও লেখক। ষাট বৎসরের বেশি সময় ধরে আমৃত্যু কলকাতার ইংরাজী দৈনিক অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তিনি বিশ্বের প্রখ্যাত সাংবাদিকতার সংস্থা - 'ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট' এবং 'কমনওয়েলথ প্রেস ইউনিয়ন'-এর অন্যতম নেতা ছিলেন। তুষারকান্তি ঘোষ ভারতের সাংবাদিকতা জগতে "গ্রান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়ান জারনালিজম" এবং দেশের মুক্ত সংবাদমাধ্যমে তার অবদানের জন্য "ডিন অব ইন্ডিয়ান জারনালিজম" নামে পরিচিত ছিলেন।তুষারকান্তি ঘোষ কলকাতার টাউন স্কুল, হিন্দু স্কুল ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বঙ্গবাসী কলেজে পড়াশোনা করেছেন। তার পিতা অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা খ্যাতনামা সাংবাদিক শিশির কুমার ঘোষ ১৯২০ খ্রিস্টাব্দে বি.এ পাশের পর তিনি অমৃতবাজার পত্রিকায় যোগ দেন এবং ১৯২৮ খ্রিস্টাব্দে তার সম্পাদক হয়ে আমৃত্যু এই পদে অধিষ্ঠিত থাকেন। ১৯৩৭ খ্রিস্টাব্দে তিনি বাংলা দৈনিক "যুগান্তর" প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৭/৭৮ খ্রিস্টাব্দ থেকে তিনি তার সম্পাদক নিযুক্ত হন। ষাটের দশকের গোড়ার তারই সম্পাদনায় সাপ্তাহিক "অমৃত" প্রকাশিত হয়।

১৮৬৬- সালের এই দিনে ইংরেজ কথাসাহিত্যিক এইচ জি ওয়েলসের জন্ম।

১৯০৯- সালের এই দিনে ঘানার জাতীয়তাবাদী নেতা কোয়ামে নক্রুমার জন্ম।

আরও পড়ুন : সাংবাদিক লিটুর ওপর সন্ত্রাসী হামলা

১৯১৯- সালের এই দিনে ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি ফজলুর রহমান মালিক জন্মগ্রহন করেন।

১৯৪৭- মার্কিন লেখক স্টিফেন কিং।

মৃত্যুবার্ষিকী :

১৮৩২- স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক ঔপন্যাসিক এবং কবি ওয়াল্টার স্কট।

১৮৬০- সালের এই দিনে জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ারের মৃত্যু।

১৮৮৭- সালের এই দিনে অযোধ্যায় শেষ নবাব সঙ্গীতামোদী ওয়াজেদ আলী শাহর মৃত্যু।

১৯৩৩- সালের এই দিনে ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী এ্যানি বেসান্টের মৃত্যু।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা