ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

সালমান শাহের প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বৈঠক আজ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করা হয়েছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ২২ ভাদ্র , ১৪২৯ বঙ্গাব্দ। ০৯ সফর, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৬৫৭ - মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

১৭১৬ - বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।

১৭৭৮ - হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন।

১৯৬৫ - প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।

১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৯৮ - বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।

জন্মদিন :

১৮৭৬ - জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ।

১৮৮৯ - শরৎচন্দ্র বসু , বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীতে কখন কোথায় লোডশেডিং

১৯১৭ -বাসন্তী দুলাল নাগচৌধুরী, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ।

১৯১৮ - সুরসাগর জগন্ময় মিত্র,ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।

১৯২০ - শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি,কথা-সাহিত্যিক ও নাট্যকার৷

১৯৪২ - রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার।

১৯৪৯ - রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।

১৯৬৪ - রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।

১৯৯৫ - মোস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যুবার্ষিকী :

১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।

১৯৭২ - উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসাবে পরিচিত সঙ্গীতজ্ঞ।

১৯৮২ - অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় খ্যাতনামা গণিতের অধ্যাপক। নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক।

১৯৮৯ - মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশী চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।

আরও পড়ুন : লিজ ট্রাসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৯৯৬- বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দাড়িয়া পাড়ায় নানা বাড়িতে জন্ম। আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। পড়াশুনা করেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ (বর্তমান ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ ) থেকে বি.কম. পাস করেন। ১৯৮৫ সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে চলচ্চিত্রে আসেন। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন দর্শককে। অল্পদিনেই জনপ্রিয় হয়ে ওঠেন। নিজস্ব ফ্যাশন দিয়ে তরুণদের আইকন হয়ে উঠেছিলেন। সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।

২০১৭ - লতফি জাদেহ, ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা