ঐতিহ্য ও কৃষ্টি

১৭ হাজার শিল্পকর্ম ফেরত দেবে যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক : ১৭ হাজারের বেশি প্রাচীন শিল্পকর্ম ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের কর্মকর্তারা মঙ্গলবার (৩ আগস্ট) এসব তথ্য জানান বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

২০০৩ সালে ইরাকে অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী। ওই ঘটনার পর ইরাকের লাখ লাখ পুরাকীর্তির আর হদিশ পাওয়া যায়নি।

ওইসব পুরাকীর্তির বেশির ভাগ হয় পাচার করা হয় নয়তো জঙ্গি সংগঠন আইএসের হাতে ধ্বংস হয়। এসব শিল্পকর্মের মধ্যে মাটির খণ্ডে লেখা সাড়ে তিন হাজার বছর পুরনো গিলগামেশের মহাকাব্যের একটি অংশও রয়েছে।

ইরাকের সংস্কৃতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সম্প্রতি বাগদাদের সঙ্গে একটি চুক্তি করেছে।
এতে বলা হয়, ডিলারদের কাছ থেকে জব্দ করা ইরাকি শিল্পকর্ম বাগদাদকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাদুঘরে থাকা ইরাকের পুরাকীর্তিও বাগদাদে পাঠানো হবে।

ইরাকের সংস্কৃতিমন্ত্রী হাসান নাদিম বলেন, ‘কিছু শিল্পকর্ম যুক্তরাষ্ট্র সরকার জব্দ করে দেশটিতে ইরাকের দূতাবাসে পাঠিয়েছে।
‘এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ গিলগামেশের মহাকাব্য সামনের মাসে আইনি প্রক্রিয়া শেষে ইরাকে ফেরত পাঠানো হবে।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা