ঐতিহ্য ও কৃষ্টি

দুই হাজার বছর আগের মহাসড়ক

সান নিউজ ডেস্ক: হারিয়ে যাওয়া রোমান সভ্যতার অনেক নিদর্শন বিশ্বের নানা প্রান্তে আবিস্কার হয়েছে। এবার নেদারল্যান্ডসে আবিস্কার হলো দুই হাজার বছর আগের সেই সাম্রাজ্যের এক মহাসড়ক। –সূত্র : ডেইলি মেইল

যার পাশে আছে কৃত্রিম খালও। এগুলোর মাধ্যমে তৎকালীন গুরুত্বপূর্ণ শহর নিজমেজেন এবং রাইন নদীর সংযোগ স্থাপন করা হয়েছিল। বিশেষত সেনাসদস্যরা পথগুলো ব্যবহার করতেন এবং সমরাস্ত্র, খাদ্য ও নির্মাণসামগ্রী পরিবহন করা হতো বলে দেশটির গবেষকরা দাবি করেছেন।

রোমানদের অধিকাংশ সেনা রাখা হতো রাইনের কাছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর রোটারডামের দক্ষিণে অস্টারহাউটের পৌর এলাকায় খননে সম্প্রতি এই নিদর্শন বেরিয়ে আসে। নেদারল্যান্ডস সরকারের পানি নিরাপত্তা সংক্রান্ত একটি প্রকল্পের জন্য এই খননকাজ চলছে। প্রকল্পটি পরিচালনা করছে দেশটির প্রত্নতাত্ত্বিক পরামর্শক প্রতিষ্ঠান রাপ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম খালটির প্রস্থ ৩৩ ফুট। ওই সময়ের সামরিক জাহাজগুলোর জন্য এই পথ উপযুক্ত ছিল। ওই এলাকায় পাওয়া গেছে বেশ কিছু রোমান শিল্পকর্মও। এর মধ্যে তেলের বাতি, লোহার কুড়ালসহ সরঞ্জামও আছে। এর আগে গত মার্চ মাসে সেখানে মানুষের একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল। সেটি ছিল ১ হাজার ২০০ বছর আগের মানুষের কঙ্কাল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা